যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি কেবল দয়া নয়, বরং ধনীদের সম্পদে গরিবের অধিকার।
কারো কাছে যদি সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সমপরিমাণ অর্থ ১ বছর গচ্ছিত থাকে, তবে তাকে ২.৫% হারে যাকাত দিতে হবে।
যাকাত দিলে সম্পদ কমে না, বরং পবিত্র ও বৃদ্ধি পায়। যাকাত না দেওয়া পরকালে কঠিন আজাবের কারণ হবে।