ইসলামই প্রথম ধর্ম যা নারীকে পূর্ণ মর্যাদা ও অধিকার দান করেছে। জাহেলিয়াত যুগে যখন কন্যা সন্তানদের জীবন্ত দাফন করা হতো, তখন ইসলাম এসে নারীকে মা, বোন, কন্যা ও স্ত্রী হিসেবে সম্মানিত করেছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।' (নাসায়ী)। একজন সাহাবী যখন জিজ্ঞাসা করলেন—আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসুল (সা.) তিনবার 'মা' এর কথা বললেন এবং চতুর্থবার 'পিতা' এর কথা বললেন।
পাশ্চাত্য যখন নারীর সম্পত্তির অধিকার নিয়ে ভাবেনি, ইসলাম তখন থেকেই নারীর জন্য মীরাস বা মিরাসি সম্পত্তিতে অংশীদারিত্ব নিশ্চিত করেছে।
ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ, চাই সে পুরুষ হোক বা নারী। আয়েশা (রা.) ছিলেন ইসলামের বড় একজন আলেম ও ফকিহ।