তাহাজ্জুদ নামাজের ফজিলত ও দোয়া কবুলের গোপন সময়

বিষয়: ইসলামিক প্রবন্ধ | আপডেট: জানুয়ারি ২০২৫

ফরজ নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। এটি আল্লাহর সাথে বান্দার একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময়।

ফজিলত:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন—কে আছ যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?' (সহিহ বুখারি)। এটি অন্ধকার কবরের আলো এবং জান্নাতে যাওয়ার সহজ পথ।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)