জুম্মার দিনে সূরা কাহাফ তিলাওয়াতের বিস্ময়কর ফজিলত

বিষয়: ইসলামিক আর্টিকেল | আপডেট: জানুয়ারি ২০২৫

জুম্মার দিন মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ দিন। এই দিনে সূরা কাহাফ পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে যা আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে।

কেন সূরা কাহাফ পড়বেন?

রাসুল (সা.) বলেছেন, 'যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত একটি নূর আলোকিত থাকবে।' (নাসায়ী)।

দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা:

এই সূরার প্রথম ১০ আয়াত মুখস্থ করা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ঢাল। সূরা কাহাফ আমাদের ৪টি বড় পরীক্ষার শিক্ষা দেয়—ইমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতার পরীক্ষা।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)