ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ। এই তাওহিদের পরিপন্থী সবচেয়ে বড় অপরাধ হলো 'শিরক' এবং দ্বীনের নামে নতুন উদ্ভাবন হলো 'বিদআত'।
আল্লাহর সত্তা, গুণাবলি বা ইবাদতে অন্য কাউকে অংশীদার করাকে শিরক বলে। যেমন—মাজার বা পীরের কাছে সন্তান বা রিজিক চাওয়া।
সওয়াব মনে করে এমন কাজ করা যা রাসুল (সা.) বা সাহাবীগণ করেননি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা।" (নাসায়ী)।