কুরআন তিলাওয়াতের ফজিলত ও অর্থ বুঝে পড়ার গুরুত্ব

বিষয়: ইসলামিক জ্ঞান | আপডেট: জানুয়ারি ২০২৫

আল-কুরআন মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান। এটি কেবল বরকতের জন্য রাখা নয়, বরং পড়ার এবং আমল করার জন্য নাজিল হয়েছে।

"নিশ্চয়ই এই কুরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল।"
— (সূরা বনী ইসরাঈল: ০৯)

১. কুরআন পড়ার ফজিলত

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়বে, তার জন্য একটি নেকি রয়েছে; আর একটি নেকি দশটি নেকির সমান।" (তিরমিজি)।

২. অর্থ বুঝে পড়ার গুরুত্ব

কুরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হলো এর আয়াতগুলো নিয়ে গবেষণা করা। অর্থ না বুঝে পড়লে সওয়াব পাওয়া গেলেও এর আসল হেদায়েত পাওয়া কঠিন। তাই অন্ততপক্ষে অনুবাদসহ কুরআন পড়ার চেষ্টা করা উচিত।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)