সাহাবীদের জীবন থেকে আমাদের শিক্ষণীয় আদর্শ

বিষয়: ইসলামিক আর্টিকেল | আপডেট: জানুয়ারি ২০২৫

সাহাবায়ে কেরাম হলেন আকাশের নক্ষত্রের মতো। তাঁদের অনুসরণ করলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। তাঁরা তাঁদের জান-মাল ও সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন।

আবু বকর (রা.) এর দান:

তবুক যুদ্ধের সময় তিনি তাঁর ঘরের সব সম্পদ আল্লাহর পথে দিয়ে দিয়েছিলেন। রাসুল (সা.) যখন জিজ্ঞাসা করলেন—ঘরে কী রেখে এসেছ? তিনি বললেন—আল্লাহ ও তাঁর রাসুলকে রেখে এসেছি।

সাহাবীদের জীবন আমাদের শিখিয়ে দেয় ইমান কতটা মজবুত হতে পারে।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)