ইস্তিখারা নামাজের নিয়ম, দোয়া ও সঠিক পদ্ধতি

বিষয়: ইসলামিক আর্টিকেল | আপডেট: জানুয়ারি ২০২৫

জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আল্লাহর সাহায্য চাওয়ার মাসনুন পদ্ধতি হলো ইস্তিখারা। বিয়ে, ব্যবসা বা উচ্চশিক্ষার মতো বিষয়ে যখন আমরা দ্বিধায় ভুগি, তখন ইস্তিখারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করে।

ইস্তিখারা কেন করবেন?

মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা যা আমাদের জন্য কল্যাণকর মনে করি, অনেক সময় তা অকল্যাণকর হয়। ইস্তিখারার মাধ্যমে আমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি।

রাসুলুল্লাহ (সা.) সাহাবীদের ইস্তিখারা করার শিক্ষা দিতেন যেভাবে তিনি কুরআনের সূরা শিক্ষা দিতেন। (বুখারি)।

ইস্তিখারা নামাজের নিয়ম:

ভুল ধারণা:

অনেকে মনে করেন ইস্তিখারা করলেই স্বপ্নে সব উত্তর পাওয়া যাবে। এটি ভুল। ইস্তিখারা করার পর আপনার মন যেদিকে বেশি ঝুঁকে পড়বে বা আল্লাহ কাজটিকে সহজ করে দেবেন, সেটিই আল্লাহর পক্ষ থেকে সংকেত।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)