ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি কেবল গুনাহ মাফের উপায় নয়, বরং রিজিক বৃদ্ধি এবং বিপদ মুক্তির চাবিকাঠি।
'তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন।' (সূরা নূহ: ১০-১২)
ইস্তিগফারের সুফল:
- দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাওয়া যায়।
- অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক আসে।
- আল্লাহর আজাব থেকে সুরক্ষা পাওয়া যায়।
কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)