দুনিয়া ধ্বংস হওয়ার আগে কিছু মহাজাগতিক ঘটনা ঘটবে। ইমাম মাহদীর আগমন এর মধ্যে অন্যতম প্রধান সংকেত।
তিনি হবেন রাসুল (সা.)-এর বংশধর। যখন পৃথিবী অন্যায় ও অত্যাচারে ভরে যাবে, তখন তিনি ইনসাফ কায়েম করার জন্য আসবেন। তিনি সাত বা নয় বছর শাসন করবেন।
মাহদীর সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঈসা (আ.) আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জালকে হত্যা করার জন্য। এরপর পৃথিবীতে ইসলামের এক সোনালী যুগ আসবে।