হাশরের ময়দান ও পরকালীন জীবনের ভয়াবহতা

বিষয়: ইসলামিক জ্ঞান | আপডেট: জানুয়ারি ২০২৫

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর পরকালের জীবন অনন্তকাল। মৃত্যুর পরেই শুরু হবে আমাদের আসল গন্তব্য। কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের হিসাব দিতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে।" (তিরমিজি)।

১. হাশরের ময়দান

সেই দিনটি হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য খুব কাছে থাকবে এবং মানুষ তাদের ঘামে হাবুডুবু খাবে। কেবল সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে।

২. জান্নাত ও জাহান্নাম

যাদের নেকির পাল্লা ভারী হবে তারা চিরস্থায়ী জান্নাতে যাবে, আর পাপিষ্ঠরা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আজই সময় পরকালের পাথেয় সংগ্রহ করার।

কারিগরি সহযোগিতায়: Visual Friends (VFSBD)