আল্লাহকে চেনার শ্রেষ্ঠ উপায় হলো তাঁর নাম ও গুণাবলী সম্পর্কে জানা। প্রতিটি নামের পেছনে রয়েছে অসীম ক্ষমতা ও রহমত।
আল্লাহ অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তাঁর দয়া সবকিছুর ওপর ব্যপ্ত। পাপিষ্ঠ বান্দাও যখন তওবা করে, তখন তিনি তাঁর দয়ার চাদরে তাকে ঢেকে নেন।
তিনি সারা জাহানের মালিক এবং তিনি মহাপবিত্র। তাঁর রাজত্বে কারও অংশীদারিত্ব নেই। তাঁর নামের জিকির মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করে দেয়।